আঙুলের ছাপ দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ ২৯ ডিসেম্বর (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

- Advertisement -

এ বছর তিনি প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।

- Advertisement -
google news follower

খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১।

দিনাজপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

- Advertisement -
islamibank

এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা সভাপতি রেজাউল করিম।

ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ