মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো জাতি : কান্নাজড়িত কণ্ঠে রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

- Advertisement -

একটা দীর্ঘজীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন; এমন বড় বেদনার এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে। জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও বঞ্চিত হলাম।

- Advertisement -
islamibank

তিনি বলেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন।

তিনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম।

রিজবী আরও বলেন, অসহনীয় নিপীড়ন সহ্য করে এবং চোখের সামনে সন্তানের লাশ দেখার মতো বেদনাদায়ক পরিস্থিতির মধ্যেও দেশ, মানুষ ও গণতন্ত্রের স্বার্থে তিনি নানা উপায়ে দৃঢ়ভাবে টিকে ছিলেন।

এত কষ্টের পরও তার চোখেমুখে কখনো কোনো অভিযোগ বা হতাশার ছাপ দেখা যায়নি।

আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ববাসী এই মজলুম নেত্রীর প্রতি গভীর শোক প্রকাশ করছে।

মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ