কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত এক

অনলাইন ডেস্ক

রাঙামাটি জেলার কাপ্তাই ও আসামবস্তি সড়কের মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

- Advertisement -

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাঠ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে গেলে হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন- শান্তি প্রসাদ চাকমা ওরফে মিলন (৪৭) ও সদ্ধেক্ষ চাকমা (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন বিনয় চাকমা (৩৫) নামে এক শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি কাঠবোঝাই মিনি পিকআপ কাপ্তাই উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িতে ছিলেন চালকসহ পাঁচজন শ্রমিক।

- Advertisement -
islamibank

কাঠবোঝাই মিনি পিকআপটি কাপ্তাই আসামবস্তি সড়কের মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পাহাড়ি সড়কে উঠতে গিয়ে গাড়িটি পেছনের দিকে গড়িয়ে প্রায় ২০০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।

এ সময় গাড়িতে থাকা দুই শ্রমিক শান্তি প্রসাদ চাকমা ওরফে মিলন ও সদ্ধেক্ষ চাকমা ঘটনাস্থলে নিহত হন। আহত হন বিনয় চাকমা।

তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়িচালক ও তার সহযোগী (হেলপার)।

গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশকে।

রাঙামাটি মেডিকেল কলেজের আরএমও ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বর্তমানে বিনয় চাকমা নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ