বোয়ালখালীতে ঘরে তৈরি বিপুল বিদেশি অস্ত্রসহ দুই ভাই আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার একটি বাড়িতেই তৈরি করা হচ্ছে বিদেশি অস্ত্র।

- Advertisement -

এমন তথ্য পেয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালায় সেনাবাহিনী।

- Advertisement -
google news follower

অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওই এলাকার মৃত আবুল বশরের দুই ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পিকে (৫৬)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনা দল।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ।

- Advertisement -
islamibank

এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এ অভিযানের নেতৃত্ব দেন বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

তিনি বলেন, বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও তৈরি করার উপকরণসহ দুর্ধর্ষ দুই সহোদর সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে।

এরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো এবং সেগুলো বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে বেচাকেনা করে আসছিল।

আটকদের মধ্যে সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্রসহ ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির ৪টি মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ