দুই দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

অনলাইন ডেস্ক

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

- Advertisement -

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।’

কর্মসূচিতে ১৯ জানুয়ারি বেলা ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে দলটি।

- Advertisement -
islamibank

এদিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

এছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন সংগঠনটি একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে।

এরপর ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচনা সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এছাড়া এদিন জেলা উপজেলাসহ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।’

দিবসটি উপলক্ষে এরইমধ্যে পোস্টার বানানো হয়েছে। সেই সঙ্গে ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ