বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিটন দাসের নেতৃত্বে প্রথম ম্যাচেই জয় পেলো রংপুর রাইডার্স। পরস্পরের মুখোমুখি হওয়া ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর।

- Advertisement -

এ জয়ে প্লে অফ খেলা নিশ্চিত করেছে লিটন দাসের দল। বিপরীতে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার।

- Advertisement -
google news follower

টস হেরে ব্যাট করেতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৬ রান তোলেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। ৪ ছয় আর ৮ চারে ৭৮ রান করেন ডেভিড মালান।

ইনিংসের ১৪তম ওভারে মালানের বিদায়ের পর হাফসেঞ্চুরি তুলে নেন তাওহীদ হৃদয়ও।

- Advertisement -
islamibank

৬২ রান করে হৃদয় বিদায় নেন দলীয় ১৫৯ রানের মাথায়। তবে লিটন-সোহানরা ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ১৮১ রানেই থামে রংপুর।

রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। উসমান খান ৩১ রানের করলেও সাইফ-সাব্বির-মিথুন-শামীমরা সুবিধা করতে পারেননি।

শেষ দিকে সাইফউদ্দিনের ৩০ বলে ৫৮ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ