সীতাকুণ্ডের হত্যা মামলার আসামি আল আমিন র‌্যাবের হাতে ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন সাগরকে (৩৫) নগরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

শনিবার (১৭ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আল আমিন সাগর উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে সীতাকুণ্ড থানার থানার মাইন উদ্দিন হত্যা মামলার পলাতাক আসামি আল আমিন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানা ও সীতাকুণ্ড থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলার রয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ