চট্টগ্রামে শহীদ ইশমামের কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

- Advertisement -

আজ সোমবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় শহীদের কবর জিয়ারত করেন তিনি।

- Advertisement -
google news follower

শহীদ ইশমাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।

কবর জিয়ারতের সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আজকে শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্যদিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

- Advertisement -
islamibank

দেশের জন্য ইশমামের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

জিয়ারতকালে তার সাথে ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম, নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, দীর্ঘ যানজটে নেতাদের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

আগেরদিন রোববার ১০ দিনব্যাপী নির্বাচনী সফর শুরুর ঘোষণা দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে তাদের পদযাত্রা শুরু হচ্ছে। সোমবার শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি।

অনিবার্য কারণে নির্বাচন পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বার্তায় জানিয়েছেন, দীর্ঘ যানজটে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, অপেক্ষমাণ সাংবাদিকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। পরিবর্তিত শিডিউল মোতাবেক, নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামের কবর জিয়ারত করতে যান নের্তৃবৃন্দ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ