রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিত্যক্ত শ্যুটারগান উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

- Advertisement -

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

- Advertisement -
google news follower

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘এই এলাকার একটি পাহাড়ের নিচে কতিপয় দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে’ গোপনে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে থাইংখালী তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-ব্লক এলাকায় অভিযান চালানো হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা তার আগে কৌশলে পালিয়ে যায়।

- Advertisement -
islamibank

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শ্যুটারগানটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ