কর্ণফুলি থানা এলাকা থেকে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিএমপির তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সোর্সের তথ্যে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম-মো. নুরুল আমিন টিটু (৩৫)। সে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মঙ্গল মাঝির বাড়ির বাসিন্দা মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, কর্ণফুলী থানা এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলমান রয়েছে।

- Advertisement -
islamibank

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী থানার আভিযানিক দল শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একাধিক মামলার আসামি ও সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী মো. নুরুল আমিন টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি বলেন, টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে।

এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ