সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৪ বার

অনলাইন ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ নিয়ে ১২৪ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল।

- Advertisement -

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আজ সোমবার রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ তারিখ ঠিক করেন।

- Advertisement -
google news follower

গত ৫ জানুয়ারি আদালত পিবিআইকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি খুন হন।

- Advertisement -
islamibank

সে সময় তাদের একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘের বয়স ছিল ৫ বছর। রুনির ভাই নওশের আলী রোমান পরের দিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ