চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

অনলাইন ডেস্ক

বিশ্বখ্যাত গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই।

- Advertisement -

শনিবার (৭ ফেব্রুয়ারি) ক্যানসারের কাছে হার মেনে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কিংবদন্তি এই গায়কের প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -
google news follower

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রতিনিধি জানান, শনিবার ঘুমের মধ্যেই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী জেনিফার ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের মে মাসে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে ব্র্যাড প্রথম তার অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন।

- Advertisement -
islamibank

তিনি জানিয়েছিলেন, তার শরীরে চতুর্থ পর্যায়ের ‘কিডনি ক্যানসার’ ধরা পড়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল।

সে সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি বলেছিলেন, আমি মোটেও ভয় পাচ্ছি না। ঈশ্বর সব বাধা জয় করতে পারেন। অসুস্থতার কারণে গত বছরের গ্রীষ্মকালীন ট্যুরও বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি।

নিজের জনপ্রিয় গান ‘ইটস নট মাই টাইম’-এর কথা উল্লেখ করে তখন ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন এই শিল্পী।

১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি গঠন করেন ব্র্যাড। ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি প্রধান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

মাত্র ১৫ বছর বয়সে তিনি লিখেছিলেন কালজয়ী গান ‘ক্রিপ্টোনাইট’, যা ২০০০ সালে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যান্ডটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীত দুনিয়ার সহকর্মীরা।

ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জেনিফারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।- বিবিসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ