চট্টগ্রামের ভোটকেন্দ্রে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৩৫ মিনিটের দিকে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতের নাম মনু মিয়া। বয়স ৫৫ বছর। তিনি চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরেই ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।

- Advertisement -
islamibank

স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘তিনি সকালেই ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান।’

পরিবারের সদস্যদের ধারণা, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এ কারণে শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ