এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ, মামলা

অনলাইন ডেস্ক

ভারতের অস্কারজয়ী সুরকার এআর রহমানকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনায় ছিলেন তিনি।

- Advertisement -

এর মধ্যেই এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ভারতীয় ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর।

- Advertisement -
google news follower

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, মণি রত্নম পরিচালিত তামিল চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীর রাজা বীর’-এ রহমান তার পুরোনো সৃষ্টি ‘শিব স্তুতি’র একটি অংশ অনুমতি ছাড়া ব্যবহার করেছেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা পেলেও নতুন এই অভিযোগে ফের আলোচনায় এলেন সুরকার।

- Advertisement -
islamibank

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ডাগর বাণীর আলাদা পরিচয়ের প্রয়োজন নেই; বিশ্বজুড়ে ডাগর পরিবার ও তাদের ধ্রুপদ সংগীতের ঐতিহ্য সুপরিচিত এবং সম্মানিত।

বিচারপতি বাগচী বলেন, প্রকৃত রচয়িতা কে—তা নির্ধারণ করাই মূল বিষয়। শুধু গান পরিবেশন করলেই কেউ তার স্রষ্টা হয়ে যান না; একই সুর আগে কারও ছিল না, সেটি প্রমাণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত পক্ষ ইতোমধ্যে স্বীকার করেছে যে তারা ডাগর ঐতিহ্যের অংশ।

এদিকে এআর রহমানের আইনজীবী আদালতে জানান, তার মক্কেল কখনও অন্যের অধিকার দাবি করেন না। তবে তিনি যখন কোনো সৃষ্টি করেন, তখন সেটির স্বত্ব দাবি করেন।

প্রথম দিনের শুনানি শেষে আদালত মামলাটি মুলতবি ঘোষণা করেছে। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ