আনোয়ারায় ঋণের চাপে বিষ খেয়ে আত্মহত্যা করেছে যুবক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় ২৫ বছর বয়সী এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

- Advertisement -

জানা গেছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিষপান করে আত্মহত্যা করে এ যুবক।

- Advertisement -
google news follower

মৃত যুবকের নাম দ্বীপ ভৌমিক (২৫)। তিনি পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

পরিবারের ভাষ্য, নানা আর্থিক চাপ ও ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। শনিবার রাতে ঘরের ভেতরে তিনি বিষপান করেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

- Advertisement -
islamibank

নিহতের ভাতিজা জয় ভৌমিক জানান, কিছুদিন ধরে তিনি খুব চিন্তিত থাকতেন। ঋণ শোধ আর সংসার চালানো নিয়ে দু:শ্চিন্তা করতেন সবসময়।

এ বিষয়ে কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ