পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলমদারপাড়া গ্রাম আবদুস ছত্তারের নতুন বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে ২৩ বছর বয়সী এক যুবতী আত্মহত্যা করেছে।

- Advertisement -

রোববার সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে। মৃত ওই যুবতীর নাম নিশাত আমজু (২৩)। সে ওই গ্রামের নুরুল আমিনের কন্যা। তিনি লেখাপড়া করতেন। বাবা মারা যাওয়ার পর টানাপোড়েনে তাদের সংসার চলছিল।

- Advertisement -
google news follower

ভাটিখাইন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, রোববার সন্ধার সময় নিশাত আমজু ঘরের দরজা বন্ধ করে দেয়।

সন্ধ্যায় নাশতা করার জন্য তাকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করার পর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে তারা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। তখন ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

- Advertisement -
islamibank

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার এএসআই আনবিক চাকমা বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ