চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকরাম সহযোগীসহ গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহুল আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে ও তার সহযোগী আবুল কালাম আজাদসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করার তথ্য জানিয়েছে র‌্যাব।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৭-এর চাঁন্দগাও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার র‌্যাবের একটি আভিযানিক দল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী।

- Advertisement -
islamibank

ইমতিয়াজ সুলতান একসময় ‘রিচ কিডস’ নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন।‘দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা–যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে।’

গ্রেপ্তার হওয়ার অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।’

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক জানান, গ্রেপ্তার ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ