ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে ওমরাহ করতে সৌদি গেছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই মুখ তানহা তাসনিয়া ও নদী খন্দকার। দুজনেই তাদের স্বামীর সঙ্গে ওমরাহ পালন করছেন।

- Advertisement -

ওমরাহ পালনের নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তানহা ও নদী।

- Advertisement -
google news follower

চিত্রনায়িকা তানহা তাসনিয়ার স্বামী চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান অভি। স্ত্রী তানহার সঙ্গে বিমানের ভেতরের একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, জীবনের এক বিশেষ সফর। আমি ও তানহা পবিত্র ওমরাহ করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি।

- Advertisement -
islamibank

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের শুভকামনায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

অন্যদিকে, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নদী খন্দকারও ওমরাহ পালনের ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আমি জিতেছি! স্ট্যাটাসটি লিখতে লিখতে আমার চোখে আনন্দের অশ্রু ঝরছে। কারণ আমার হৃদয় ভরে গেছে! আমি পেরেছি। আমি আল্লাহর ঘরে পৌঁছে গেছি।

নদীর স্ট্যাটাসের মন্তব্যের ঘরও শুভেচ্ছা আর শুভকামনায় ভরিয়ে দেন ভক্তরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ