বাকলিয়ায় নিবন্ধন ছাড়া নিম্নমানের সেমাই উৎপাদন: ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় আমান ফুড প্রোডাক্টস এণ্ড রফিক ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর।

- Advertisement -

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানা দুটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ ও অসত্য লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়।

- Advertisement -
google news follower

ফলে প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ও ৪১ ধারানুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা বলেন, জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -
islamibank

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চসিকের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ