পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

পাকিস্তান রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির মার্কিন দূতাবাস।

- Advertisement -
google news follower

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, এ আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য। যা, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন–ইসরায়েল যৌথ হামলায় ইরান সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

পাকিস্তান সরকার বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় ৩ দিনের কারফিউ জারি করেছে।

গত রবিবার (১ মার্চ) বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হন।

পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিভিন্ন কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ