সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

- Advertisement -

অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিশা।

- Advertisement -
google news follower

তিশার দাবি, তিনি কেবল চরিত্রের প্রয়োজনে অভিনয় করেছেন। তার ভাষ্য, তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন যেখানে তাকে একজন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) ব্যক্তির ভূমিকায় দেখা যাবে।

চরিত্রের প্রয়োজনে সহ-অভিনেতাকে আঘাত করা, কামড় দেওয়া কিংবা পানিতে চুবিয়ে ধরার মতো দৃশ্য ছিল বলে জানান তিনি।

- Advertisement -
islamibank

তার মতে, নাটকটি প্রচারের পর দর্শকরা পুরো প্রেক্ষাপট বুঝতে পারবেন।

অভিযোগ প্রসঙ্গে তিশা বলেন, ঘটনাটি ব্যক্তিগত আক্রমণ নয়; বরং স্ক্রিপ্ট অনুযায়ী এবং চরিত্রের ভেতর থেকেই অভিনয় করা হয়েছে।

ইম্প্রোভাইজেশন থাকলেও তা চরিত্রের সীমার মধ্যেই ছিল বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, পেশাগত বিষয়কে ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে।

তিশা আরও জানান, শুটিং সেটে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন এবং তারা কাজের প্রক্রিয়া সম্পর্কে অবগত।

তার আক্ষেপ, সামিয়া অথৈ দৃশ্য শেষ না করেই শুটিং সেট ত্যাগ করেন, যা প্রযোজনার কাজে বিঘ্ন ঘটায়।

এছাড়া চরিত্রের প্রয়োজনে তাকে অস্বস্তিকর পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিশা।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিকে ঘিরে ব্যক্তিগত মন্তব্য করা দুঃখজনক।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ