২৫০ পরিবারে সেলিম ফাউন্ডেশনের ইফতার ও নগদ অর্থ সহায়তা

অনলাইন ডেস্ক

রমজান মাস উপলক্ষ্যে কর্মহীন, হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে সেহেরী-ইফতার এবং নগদ টাকা বিতরণ করেছে পটিয়ার হাজী মোহাম্মদ সেলিম উদ্দীন ফাউন্ডেশন।

- Advertisement -

সম্প্রতি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা, কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এবং রাজধানী ঢাকার কদমতলীতে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম উদ্দীনের সহযোগিতায় সেহেরী-ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -
google news follower

ফাউন্ডেশনের চেয়ারমান হাজী সেলিম উদ্দীনের অর্থায়নে প্রতি পরিবারকে ২৫ কেজি ওজনের চালের বস্তা,ছাড়া ডাল, পিয়াছ,তেল, লবন, ছোঁলা বিতরণ করা হয়।

এছাড়া আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতি পরিবারকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা ঈদ খরচ দেওয়া হয়।

- Advertisement -
islamibank

হাজী সেলিম উদ্দীন বলেন- তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন।

এর মুল লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মুলক উন্নয়ন কাজ। তারা সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।

সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে রহিম উদ্দিন, জুবুর আহমদ, খায়ের আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, রোমান,রিফাত, অর্থ , মিজান প্রমুখ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ