মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

উত্তর উপসাগর এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী।

- Advertisement -
google news follower

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে এ অঞ্চলে অবাধে চলাচল করতে দেওয়া হবে না।

এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

- Advertisement -
islamibank

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, “যদি এ ধরনের জাহাজ আমাদের নজরে আসে, তাহলে তাদের ওপর অবশ্যই আঘাত হানা হবে।”

এ ছাড়া ইরানের বিপ্লবী বাহিনী দাবি করেছে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। সূত্র: আল-জাজিরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ