মিয়ানমারে পাচারকালে ৬শ বস্তা সিমেন্টসহ আটক ১০

অনলাইন ডেস্ক

কক্সবাজার জেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনাকালে মায়ানমারে পাচারের সময় ৬শ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) মধ্যরাত ১২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিজিসি, জয় বাংলা এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -
google news follower

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে, সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬শ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

- Advertisement -
islamibank

জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ