ফটিকছড়িতে বাইকের ধাক্কায় বৃদ্ধ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় গহিরা–ফটিকছড়ি সড়কের পৌরসভার জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত বদিউল আলম ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বদিউল আলম বাড়ির পথে হাঁটছিলেন।

- Advertisement -
islamibank

এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ