পটিয়ায় তিন বাসের সংঘর্ষে একজনের মৃত্যু, বহু আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলাস্থ কমলমুন্সির হাট এলাকায় তিনটি যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে ভিমান দাশ নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং তিন বাসের অন্তত ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।

- Advertisement -
google news follower

বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জুলুর দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মারসা পরিবহন জুলুর দিঘির পাড় এলাকায় খরনা ফকিরপাড়া সড়কের মাথায় বদর আউলিয়া গেইট অতিক্রম করার সময় হঠাৎ ব্রেক করার চেষ্টা করে।

- Advertisement -
islamibank

এ সময় পিছন থেকে আসা একটি ঈগল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মারসা পরিবহনকে ধাক্কা দেয়। এর পরপরই পেছনে থাকা আরেকটি ঈগল পরিবহন সামনে থাকা বাসটিকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ভিমান দাশ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও প্রায় ১১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

এ ঘটনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ