পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে চিটাগাং পোর্ট সার্ভিসেস প্রোভাইডার্স কো-অর্ডিনেশন সেল।
আজ ১৯ মার্চ চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলীর নেতৃত্বে সেলের সদস্যবৃন্দ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে আমদানি-রপ্তানি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সেবা কার্যক্রমের গতি আরও বাড়ানোর পরামর্শ দেন।
নেতৃবৃন্দ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরী।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের যুগ্ম কাস্টমস বিষয়ক সম্পাদক-১ মনসুর উল আমীন রিয়াজ, বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, যুগ্ম বন্দর বিষয়ক সম্পাদক-২ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক আহমাদ শহীদ উদ্দিন, নির্বাহী সদস্য শাহনেওয়াজ রুমি, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ শিপিং এজেন্টস এর পরিচালক মোঃ আনোয়ার হোসেন খান, মোহাম্মদ দিদারুল আলম, চৌধুরী, কাভার্ড ভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আন্তজিলা মালামাল পরিবহন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।




