ট্রাম্পের অবরোধ হুমকির জবাব ইরানের, নজরদারি ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

- Advertisement -

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি নজরদারি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, প্রণালিটির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

- Advertisement -
google news follower

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “সব নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।” ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভিডিও প্রকাশের পর আইআরজিসির নৌ কমান্ড সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট পক্ষকে বিপদে পড়তে হবে।

এই ভিডিও প্রকাশ করা হয় এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের হুমকি দিয়েছেন।

- Advertisement -
islamibank

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালিটি অবরোধ করতে চান, তবে তা কার্যকর করতে কিছুটা সময় লাগবে।

ট্রাম্প আরও বলেন, শান্তিচুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে পারেন। তাঁর ভাষায়, “আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি।”

এর আগে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটি আক্রান্ত হলে তারা প্রতিশোধমূলক হামলা চালাবে। এতে ইসরায়েলসহ অঞ্চলের অন্যান্য দেশের একই ধরনের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত সংলাপ ভেস্তে যাওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বৈঠকটি ভালো ছিল এবং অনেক বিষয়ে দুই পক্ষ একমত হয়েছিল। তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি।

তিনি আরও দাবি করেন, “হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি।”

বিশ্ব জ্বালানি সরবরাহের দিক থেকে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যেকোনো উত্তেজনা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রয়েছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নিরাপত্তা কতটা বজায় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ