কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল মংখ্যাইচিং মারমার

অনলাইন ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

- Advertisement -

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে এলাকায় একটি বন্য হাতির দল ঢুকে পড়ে। এ সময় মংখ্যাইচিং মারমা হাতির আক্রমণের মুখে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, বন্য হাতির আক্রমণে একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তিনি বনের হাতির ওপর কেউ যেন আক্রমণ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের বলেন, দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে সোমবার (১৩ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউডি মামলা প্রক্রিয়াসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে, এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানব-হাতি সংঘাত কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ