চট্টগ্রামে হাম সন্দেহভাজন রোগী ৯২, শনাক্ত ৪১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ সন্দেহে নতুন করে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। অন্যদিকে শনাক্ত হওয়া নতুন ২ জন নিশ্চিত হাম রোগী উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা হয়েছে ৪১ জন।

- Advertisement -
islamibank

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম জেলা থেকে এ পর্যন্ত মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং উপজেলা পর্যায় থেকে ১২৩টি নমুনা সংগৃহীত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে এ পর্যন্ত মোট ১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ