বোয়ালখালীতে প্রাথমিকের ফুটবল উৎসব, শিরোপা প্রবর্তক হেমপঙ্কজ ও চরখিজিরপুর

অনলাইন ডেস্ক

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বোয়ালখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার চরখিজিরপুর হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

- Advertisement -
google news follower

ফাইনালে তারা ৩-০ গোলে শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে পৌরসভার গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

- Advertisement -
islamibank

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু আকতার।

শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য ও শিবলু দাশ।

আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস ও সুমন কুমার দাশ।

এ ছাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল হাছান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন বক্তব্য দেন।

খেলা পরিচালনা করেন রেফারি হেলাল উদ্দীন টিপু, প্রজীব কুমার বড়ুয়া, মো. ওসমান, মোহাম্মদ রফিক ও হিল্লোল কান্তি দে।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ