সড়কে চলন্ত সিএনজিতে গাছ ভেঙে পড়ে চালক নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সার ওপর গাছের ডাল ভেঙে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত অটোরিক্সা চালকের নাম সেলিম (৪০)। তিনি কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে। আহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও চিকিৎসকেরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সা মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে চালক সেলিম ঘটনাস্থলেই নিহত হন এবং তিন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ