পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

পদ্মা অয়েল কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৯ এপ্রিল) সকালে নগরের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

এতে প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মফিজুর রহমান।

সদ্য নির্বাচিত সিবিএ সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মো. ফকরুদ্দীনের উপস্থাপনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন পদ্মা অয়েল কোম্পানীর মহা ব্যবস্থাপক (চিফ মেডিকেল অফিসার) ডা মো. আলমগীর চৌধুরী, মহাব্যবস্থাপক রুমান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হোসেন।

- Advertisement -
islamibank

এ ছাড়া আরও বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন শফি, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, দপ্তর মস্পাদক মো. সেলিম কবির চৌধুরী। এ সময় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল একযোগে দেশের ২২টি কেন্দ্রে পদ্মা অয়েলের কার্যকরী পরিষদের নির্বাচন (২০২৬) অনুষ্ঠিত হয়।

এর আগে পদ্মা অয়েলে কোম্পানি লি: এমপ্লয়িজ ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

সভায় পদ্মা অয়েলে কাজের পরিবেশ ভালো রাখতে এবং মালিক-শ্রমিক সম্পর্ক মজবুত করতে নির্বাচিত কর্মকর্তাদের সহযোগিতা কামনা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ