টিসিবির পণ্য বিতরণ না করে মজুত, ডিলারকে জরিমানা

অনলাইন ডেস্ক

নোয়াখালীর চাটখিল উপজেলায় নির্ধারিত গ্রাহকদের মধ্যে বিতরণ না করে টিসিবির পণ্য গুদামজাত রাখার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পণ্য।

- Advertisement -

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

- Advertisement -
google news follower

এর আগে শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের মাধ্যমে বরাদ্দ পাওয়া টিসিবির পণ্য নির্ধারিত গ্রাহকদের মধ্যে বিতরণ না করে একটি গুদামে মজুত রাখা হচ্ছিল।

- Advertisement -
islamibank

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটার) সয়াবিন তেল, চার বস্তা চিনি, যার পরিমাণ প্রায় ২০০ কেজি, এবং প্রায় ২০০ কেজি ছোলা।

স্থানীয়দের অভিযোগ, এসব পণ্য পরবর্তী সময়ে বেশি দামে খোলাবাজারে বিক্রি করা হতো।

ইউএনও মিজানুর রহমান বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি তাঁর ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ