দীর্ঘ প্রতীক্ষার অবসান, পেকুয়া হচ্ছে পৌরসভা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়াকে পৌরসভা ঘোষণার গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বুধবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথে এগোচ্ছে পেকুয়া।

- Advertisement -

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পেকুয়াকে পৌর শহর ঘোষণার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

- Advertisement -
google news follower

এর আগে পেকুয়া উপজেলা প্রশাসন সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসকের কাছে দুটি খসড়া প্রস্তাব পাঠায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রচারণার সময় পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

- Advertisement -
islamibank

দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। স্থানীয়দের ভাষ্য, প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে আবারও তা প্রমাণ করলেন তিনি।

নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘আমার জন্ম হয়েছে দেশের উন্নয়নের জন্যে।’

স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পরপরই পেকুয়াকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

পেকুয়াকে পৌরসভা ঘোষণার দাবি দীর্ঘদিনের ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

এর আগে যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে সালাহউদ্দিন আহমদের উদ্যোগে ২০০২ সালে পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়।

এ ছাড়া সম্প্রতি মাতামুহুরীকে উপজেলা করার লক্ষ্যে সমীক্ষা প্রতিবেদন জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।

মাতামুহুরীকেও উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ