মাদক মামলার পলাতক আসামি অবশেষে পুলিশের জালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার আসামির নাম মো. জাফর সাদেক (৫০)। তিনি নগরের ফিরিঙ্গীবাজার এলাকার ২ নম্বর চুরিয়ালটুলি লেইনের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুর শুক্কুর।

- Advertisement -
google news follower

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ফেনী মডেল থানায় দায়ের হওয়া ২০১৩ সালের একটি মাদক মামলায় আদালত মো. জাফর সাদেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ওই মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

- Advertisement -
islamibank

ওসি আরও বলেন, বুধবার (৬ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ