বিশ্ব সম্প্রদায়ের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত: জোলি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জাতিগোষ্ঠিগুলোর মধ্যে রোহিঙ্গারা অন্যতম। তাই তাদের নাগরিকত্বসহ সব অধিকার দিয়ে মিয়ানমারের ফিরিয়ে নেওয়া উচিত। এজন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

- Advertisement -

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অ্যাঞ্জেলিনা জোলি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, আমি দু’দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা ঘুরেছি। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমি উপলব্ধি করতে পেরেছি যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে।

অ্যাঞ্জেলিনা বলেন, আমি এক রোহিঙ্গা নারীকে প্রশ্ন করেছিলাম, তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে কি-না। উত্তরে তিনি আমাকে জানিয়েছেন, তাকে গুলি করে মেরে ফেললেও মিয়ানমারে ফিরে যাবেন না। কাজেই বোঝা যায় মিয়ানমারের রাখাইনে এখনও নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। তাই বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ানো উচিত।’ এসময় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

- Advertisement -
islamibank

জোলি রোহিঙ্গা ক্যাম্পের দিকে হাত দিয়ে দেখিয়ে বলেন, ‘দেখুন আমরা এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ রোহিঙ্গা শিবিরে অবস্থান করছি। এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এবং তাদের সহায়তা দিয়ে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।’

জয়নিউজ/শামীম/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ