বোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী শুক্রবার

অনলাইন ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ।

- Advertisement -

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

- Advertisement -
google news follower

বর্ণিল এ আয়োজনে বোধনের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হবে শ্রুতি নাটক ‘মায়ার খেলা’।

এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে থাকবে শিশু বিভাগের পরিবেশনা।

- Advertisement -
islamibank

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কবিগুরুর সাহিত্য, সংস্কৃতি ও শিল্পভাবনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ