গরমের মধ্যেই শোকের ছায়া-মিরসরাইয়ে ৩ দিনে ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

পৃথক তিনটি ঘটনায় করেরহাট ও খৈয়াছড়া ইউনিয়নে এই মর্মান্তিক মৃত্যুর পর স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

- Advertisement -
google news follower

সর্বশেষ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায়। সেখানে পুকুরে ডুবে মারা যায় খালেদ বিন মহিউদ্দিন (৮)।

সে ওই এলাকার আব্দুল খালেক সওদাগর বাড়ির মহিউদ্দিনের দ্বিতীয় ছেলে এবং ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নূরানি বিভাগের ছাত্র ছিল।

- Advertisement -
islamibank

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছুটি শেষে খালেদ দুপুরে বাড়ি ফেরে। তীব্র গরমের কারণে কিছুক্ষণ পর সে ঘর থেকে বাইরে যায়।

এ সময় পুকুরে একটি খেলনা পড়ে থাকতে দেখে তা তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, “আমার খালাতো ভাই মহিউদ্দিনের ছেলে খালেদ পুকুরে ডুবে মারা গেছে। সে তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল।”

একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় গত বুধবার (২০ মে) দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনুরা আনিসা (১০)।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মারা যায় মুনতাসিন (৮)।

টানা তিন দিনে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গরমের সময়ে শিশুরা পুকুর ও খালে নামা বা আশপাশে খেলাধুলা করতে গিয়ে এমন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এতে অভিভাবকদের মধ্যে নতুন করে সতর্কতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সবশেষ ঘটনায় একই এলাকার তিনটি পরিবারের পাশাপাশি পুরো মিরসরাইয়ে শোকের মাতম চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ