সততা ও দেশপ্রেম নিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য লড়েছেন জিয়াউর রহমান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো নিজের অবস্থান বা পদকে অজুহাত হিসেবে ব্যবহার করেননি। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা ও সততার ফলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছে।

- Advertisement -

তিনি বলেন, বর্তমান জেনারেশন-জি (জেন জি) তরুণদের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও গুণাবলি তুলে ধরতে হবে। তার জীবনী নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে হবে এবং তার আদর্শের সঙ্গে তরুণদের মানসিক সংযোগ তৈরি করতে হবে।

- Advertisement -
google news follower

রোববার (৩১ মে) বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম (আইইবি) মিলনায়তনে চট্টগ্রাম-১০ আসন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদসহ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ