মিরসরাইয়ের দুর্গম পাহাড়চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি দুর্গম পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশে অবস্থিত পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাহাড়ের চূড়ায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের সদস্যরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

- Advertisement -
islamibank

ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। দুর্গম পাহাড়ের চূড়ায় কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন নিউজনাউকে বলেন, “মিরসরাই থানাধীন ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশে দুর্গম পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি।”

তিনি আরও জানান, আনুমানিক ৮০ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধারকালে তার শরীরে কোনো কাপড় ছিল না। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ