ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় দে’র পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাতে তাঁর বাড়িতে গেছেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের নেতারা।
গত মঙ্গলবার বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে বিশ্বমানবতার অংশ হিসেবে একটি প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেয় এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।
এ সময় বাগীশিক উপজেলা সংসদ ও পৌরসভা সংসদের কর্মকর্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিক নগদ মানবিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি শ্রীমদ্ভগবদগীতা উপহার দেওয়া হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন মহাজন, প্রচার সম্পাদক শ্রীবাস বৈষ্ণব, সহ অর্থ সম্পাদক উজ্জ্বল দে, তথ্যপ্রযুক্তি সম্পাদক সুভাষ দে, নির্বাহী সদস্য দেবাশীষ দেব, নির্বাহী সদস্য সজল চক্রবর্তী, হিসাব নিরীক্ষা সম্পাদক নান্টু দাশ এবং সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাধন নাথ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা সংসদের সভাপতি সঞ্জয় কুমার নাথ, অত্র সনাতনপল্লীর অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরিশেষে উপস্থিত সবাই ভগবান পার্থসারথির শ্রীচরণে প্রয়াত বিজয় দে’র বিদেহী আত্মার পারলৌকিক চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




