ভোরের এক ঘণ্টায় তিন ভূমিকম্প, বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতে উদ্বেগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের তিনটি এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে এক ঘণ্টারও কম সময়ে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

- Advertisement -

ভূমিকম্পগুলো আঘাত হানে মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে। তবে এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এলাকায় ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৭ কিলোমিটার গভীরে।

- Advertisement -
islamibank

এরপর ভোর ৫টা ৫ মিনিটে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর আগের দিনও একই অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রোববার রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিন সন্ধ্যায় মণিপুরের কাংপোকপি এলাকায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পগুলোর ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তবর্তী এ অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

যদিও সোমবার ভোরের ভূমিকম্পগুলো ছিল তুলনামূলকভাবে মৃদু, তবুও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ