জুলাই আন্দোলন অবমাননার অভিযোগ: শাহবাগ থানায় শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা এ অভিযোগ জমা দেন।

- Advertisement -
google news follower

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগকারীরা তাদের লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

- Advertisement -
islamibank

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

কিন্তু অভিযুক্তরা আন্দোলন, এর সঙ্গে জড়িত মানুষের আবেগ এবং ঘটনাপ্রবাহকে ঘিরে বিভ্রান্তিকর ও অবমাননাকর প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শান্তা ফারজানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ