জেল রোডে পলিথিনের গুদামে ভ্রাম্যমাণ আদালত, জব্দ ২৬৫ কেজি-জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৬৫ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (৫ জুলাই) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জেল রোডের ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’-এ নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রয়ের জন্য প্রদর্শন এবং মজুদের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দুটি পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

- Advertisement -
islamibank

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক রুম্পা শিকদার।

পরিবেশ অধিদপ্তর বলেছে, একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিন পরিবেশ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের জন্য দীর্ঘদিন ধরেই বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ