বোয়ালখালী পূজা উদযাপন পরিষদে নতুন নেতৃত্ব: স্বপন সভাপতি, মুক্তি সম্পাদক ও বিপ্লব অর্থ সম্পাদক

অনলাইন ডেস্ক

ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

- Advertisement -
google news follower

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল।

- Advertisement -
islamibank

শিক্ষক প্রলয় চৌধুরী (মুক্তি)র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলার সদস্য সচিব সরোজ চৌধুরী, ঐক্য পরিষদ কধুরখীল শাখার সভাপতি পার্থ সারথী চৌধুরী, প্রসুন কুমার লালা, বিষ্ণুপদ শীল, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, ঐক্য পরিষদ বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক বিষু ঘোষ, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মজুমদার, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক বিকাশ নাথ, বাগীশিক বোয়ালখালী উপজেলার হিসাব ও নিরীক্ষক বিষয়ক সম্পাদক সুজন দত্ত, সত্যজিৎ সরকার পিন্টু, বিপ্লব জলদাশ, লিটন চৌধুরী, রাজীব মল্লিক, প্রভাত শীল, সজল নাথ, সাধন শীল, সুব্রত চক্রবর্তী, নিলয় চৌধুরী, দুলাল নাথ, জয় দাশ, পিন্টু মল্লিক, জিকু শীল, পুলক নাথ, রুপন দেবনাথ, বাবুল শীল ও টিটু নন্দী প্রমুখ।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি অটুট রাখা এবং ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্থ সারথী চৌধুরী। রানু মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল।

দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন শীলকে সভাপতি, শিক্ষক প্রলয় চৌধুরী (মুক্তি)কে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবুকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয় বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন।

নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও গতিশীল হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ