মূল্যতালিকা না টাঙিয়েই ব্যবসা: বহদ্দারহাটে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ছয় ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

রোববার (২ আগস্ট) বাজারটিতে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

- Advertisement -
google news follower

এ সময় মূল্যতালিকা প্রদর্শনে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার টাকা, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার টাকা, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার টাকা এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

যারা এ নির্দেশনা মানছেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মূল্যতালিকা প্রদর্শন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পণ্যের দাম সম্পর্কে ভোক্তাকে স্বচ্ছ ধারণা দেওয়ার অন্যতম মাধ্যম।

তাই বাজারে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ