আজিম হত্যার পর আত্মগোপনে দিদার, শেষ পর্যন্ত পুলিশের হাতে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা দিদারুল আলমকে রবিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজীজ।

তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. দিদারুল আলম ঘটনার পর থেকেই পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, প্রযুক্তির ব্যবহার করে দিদারুল আলমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দিদারুল আলমকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে এই মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামিকে হত্যাকাণ্ডের দিনই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা এবং অপরজনকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় নূরুল আজিমকে হত্যা করা হয়। ওই দিন তিনি বিলে মাছ ধরতে গেলে হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার পর নূরুল আজিম হত্যাকাণ্ড নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. দিদারুল আলমকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অবশেষে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালায় পুলিশ।

দীর্ঘ আত্মগোপনের পর সেখানেই পুলিশের হাতে গ্রেপ্তার হন নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ