বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না : মীর হেলাল

অনলাইন ডেস্ক

ভূমি ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি একটি জনগণের দল ও জবাবদিহিতামূলক দল হওয়ায় কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না।

- Advertisement -

তিনি বলেন, ‘সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা ও মতবিনিময় করেই প্রয়োজনীয় সংবিধান সংস্কার ও সংশোধনের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর পরবর্তী ৫ আগস্ট আসার আগেই অঙ্গীকার অনুযায়ী এই সংস্কার কাজগুলো শুরু করেছে।’

- Advertisement -
google news follower

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের নিউমার্কেট এলাকার রেলওয়ে স্টেশন কম্পাউন্ডে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন বলেন, ‘এই দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করা, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব ধরনের বৈষম্য দূর করা।’

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা এরইমধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই অনুযায়ী জুলাই জাতীয় সনদ ২০২৫-এ যেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, সেই আলোকেই সব সংস্কার বিএনপি বাস্তবায়ন করবে।’

শেষে তিনি চট্টগ্রাম বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব প্রকাশ্য ও অপ্রকাশ্য জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ