৫ বাইকে ১ লাখ ইয়াবাসহ পটিয়ায় ধরা পড়ল বাইকার গ্যাংয়ের ৬ সদস্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে ধরা পড়েছে একটি বাইকার গ্যাংয়ের ৬ সদস্য। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

- Advertisement -

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করেছে র‌্যাব-৭।

- Advertisement -
google news follower

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে যাচ্ছিল একটি বাইকার গ্যাং।

তবে গন্তব্যে পৌঁছানোর আগেই পটিয়ায় র‌্যাবের তল্লাশিতে থেমে যায় তাদের সেই যাত্রা।

- Advertisement -
islamibank

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বাইকার গ্যাং মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাবের একটি আভিযানিক দল।

তল্লাশি চলাকালে একপর্যায়ে ৫টি মোটরসাইকেলে করে আসা ৬ জনকে আটক করা হয়।

তারা হলেন-মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) এবং মো. হোসেন (৩৭)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোতে তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের বক্সে থাকা কাঁধের ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল আনুমানিক ১ লাখ পিস ইয়াবা।পটিয়া

র‌্যাব-৭ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বাইকার গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ইয়াবার এই চালান পটিয়ায় র‌্যাবের চেকপোস্টে আটকে যাওয়ায় বড় ধরনের একটি মাদক পরিবহন পরিকল্পনা ভেস্তে গেছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ